বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খোয়াই পরিবারের সদস্য ফয়সল আহমেদ এর মাতার ইন্তেকাল

  • আপডেট টাইম বুধবার, ২২ মে, ২০২৪
  • ২১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক খোয়াই এর মুদ্রণ অপারেটর ফয়সল আহমেদ এর মাতা আছিয়া বেগম আর নেই। গতকাল মঙ্গলবার বেলা ৩টা ১৫ মিনিটে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি এক ছেলে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভূগছিলেন।
মঙ্গলবার বাদ এশা নোয়াগাঁও গ্রামের বায়তুল মামুর সুন্নি জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে খোয়াই পরিবারের সদস্যবৃন্দসহ এলাকার মুসল্লিয়ানবৃন্দ অংশগ্রহণ করেন। জানাযার নামাজ এর পর নোয়াগাঁও মাঠ কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে। এদিকে ফয়সল আহমেদ এর মাতা আছিয়া বেগম এর ইন্তেকালে শোক প্রকাশ করেছে খোয়াই পরিবার। পরিবারের পক্ষে খোয়াই সম্পাদক রোটারিয়ান শামীম আহছান ও ব্যবস্থাপনা সম্পাদক সাইফ আহছান মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com