মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে ভাইস চেয়ারম্যান পদে আলোচিত প্রার্থী চা কন্যা খাইরুন

  • আপডেট টাইম বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩২৩ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চা কন্যা খাইরুন আক্তার। যাদুকরী কন্ঠের অধিকারী। অনর্গল বক্তৃতা করে দর্শকের মন জয় করেন তিনি। মাত্র ১৭০ টাকা দৈনিক মজুরীতে চা পাতা উত্তোলন করে সংসার চালান। তার রয়েছে একটি প্রতিবাদি মন। এবার তিনি চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। তার বাড়ি চান্দপুর চা বাগানে। খাইরুন আক্তার অগ্রনী উচ্চ বিদ্যালয়ে যখন দশম শ্রেনীতে অধ্যয়নরত তখন তার বাবা আব্দুল মজিদ ক্যান্সারে আক্রান্ত হয়ে কর্মহীন হয়ে পড়েন। বাধ্য হয়ে মা, ৩ বোন আর এক ভাইয়ের মুখে খাবার যোগার করতে পড়াশুনা ছেড়ে বাগানে শ্রমিক হিসেবে নাম লেখান। শুরু হয় খাইরুনের জীবন সংগ্রাম। কাজের ফাঁকে অবহেলিত চা শ্রমিকদের নানা অধিকার আদায়ের সংগ্রামে অগ্রভাগে নেতৃত্ব দিতে শুরু করেন। এ কারনে বাংলাদেশ চা কল্যান নারী সংগঠনর সভাপতি নির্বাচিত হন। খাইরুন আক্তার বলেন, চা শ্রমিকরা চির অবহেলিত বিশেষ করে নারী শ্রমিকরা নানাভাবে হয়রানীর শিকার হন। তিনি সেই নারীদের দাবী নিয়ে সব সময় সোচ্চার থাকেন। তিনি বলেন, ১৭০ টাকা মজুরী প্রাপ্ত নারীদের মধ্যে তিনি প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারন শ্রমিকরা ৫ টাকা, দশ টাকা দিয়ে একটি ফান্ড গঠন করা হয়েছে। সেই ফান্ড দিয়ে কিছু পোস্টার ছাপা হবে, নির্বাচনের খরচ মেটানো হবে। তার কর্মীরা নিজের পকেটের টাকা খরচ করে নির্বাচনে প্রচার কাজ চালিয়ে য়াচ্ছেন। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আলোচিত ভাইস চেয়ারম্যান প্রার্থী। তিনি জাতী গোষ্ঠী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে কলস মার্কায় ভোট প্রার্থনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com