শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন ॥ আনেয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত কামরুল ইসলাম ও রিতা ভাইস চেয়ারম্যান

  • আপডেট টাইম বুধবার, ২২ মে, ২০২৪
  • ৪২৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বর্তমান উপজেলা ও ৫ আওয়ামী লীগ নেতাকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান হলেন ট্রাভেল্স ব্যবসায়ী এক আলেম। বিজয়ী প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন পেয়েছেন ১৮ হাজার ৬৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই পেয়েছেন ১২ হাজার ৭৮৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে হাফেজ কামরুল ইসলাম ১৮ হাজার ৩৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি ফারুক মিয়া পেয়েছেন ১১ হাজার ২৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার রিতা ১৫ হাজার ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসিনা আক্তার সিফা পেয়েছেন ১৩ হাজার ৯৫৬ ভোট। বেসরকারী ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট- জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজন চৌধুরী ১২ হাজার ৮৯ ভোট, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির চৌধুরী ৭ হাজার ৩৭৩ ভোট, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ৫ হাজার ৮৪ ভোট, উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ আলী মিয়া ৪৭৩ ভোট এবং বর্তমান উপজেলা চেযারম্যান সৈয়দ খলিলুর রহমান ২৬৯ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট- মোঃ নবী হোসেন মোড়ল ৮ হাজার ৭৭১ ভোট, মোঃ শামীনুর রহমান ৫ হাজার ৭০৮ ভোট, মোঃ সোহেল আহমেদ ৩ হাজার ৯১০ ভোট, শশাংক রঞ্জন দাশ ৩ হাজার ৫১৮ ভোট, সিরাজুল ইসলাম ৩ হাজার ১৯৩ ভোট এবং মোহাম্মদ আব্দুল মালেক মাদানী ২ হাজার ১৯৯ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট- সালেহা বেগম চৌধুরী ১১ হাজার ৪৫৫ ভোট, মোছাঃ আলফা বেগম ৮ হাজার ২০১ ভোট এবং মোছাঃ নিসফা আক্তার ৬ হাজার ৬৭৯ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com