বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৫৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাড়ির এসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেন ভুইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে চৌমুহনী ইউপির উত্তর সমজদিপুর গ্রামের জনৈক মোঃ আবু মিয়ার বসত বাড়ী থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এ সময় ভান্ডারোয়া গ্রামের বেনু মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী মোঃ হৃদয় মিয়া (২৪) গ্রেফতার করা হয়। তখন অন্য মাদক বিক্রেতা পালিয়ে যায়। গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com