বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ব্রাজিলের পথে হবিগঞ্জের ৩ জনসহ ১১ কিশোর ফুটবলার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাজিল যাচ্ছেন বাংলাদেশের ১১ কিশোর ফুটবলার। আসন্ন মে মাসে ব্রাজিলের সোসিয়েদাদ স্পোর্তিভো দ্য গামা ক্লাবের সঙ্গে অনুশীলন করবেন তারা। ২০১৮ বিশ্বকাপের সময় বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের জনপ্রিয়তা দেখে মুগ্ধ হন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা জুনিয়র। সে সময় বাংলাদেশী ফুটবলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী তাবাজারা ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রচেষ্টায় ২০১৯ সালে ৪ কিশোর ব্রাজিলে অনুশীলন করে আসে। এরই ধারাবাহিকতায় এবার যাচ্ছেন ১১ জন। নির্বাচিত খেলোয়াড়েরা হলেন, মেহেদি হাসান (কুমিল্লা), রনি মিয়া (হবিগঞ্জ), ইয়াসিন আরাফাত (খুলনা), নয়ন হোসেন (যশোর), আবির হাসান (রাজশাহী), অনিক দেববর্মা (হবিগঞ্জ), পাভেল বাবু (গাইবান্ধা), শঙ্কর বাকতি (হবিগঞ্জ), লিয়ন প্রধান (রংপুর), সাব্বির হোসেন (খুলনা), ইমন হোসেন (নাটোর)।
এছাড়া অতিরিক্ত ৪ খেলোয়াড় হলেন, জিসান শেখ (রাজশাহী), মোস্তাকিম আলী (কুড়িগ্রাম), রিপন হোসেন (খুলনা), নিবাস কুজুর (রাজশাহী)।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট থেকে ৪০ জন খেলোয়াড় বাছাই করা হয়। এরপর তাদের নিয়ে বিকেএসপিতে হয়েছে দুই মাসের ক্যাম্প। সেই ক্যাম্পের সেরা ১১ জনই সুযোগ পেয়েছেন ব্রাজিল যাওয়ার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com