স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের চান ভাংগা বাজারের পাশে খোয়াই নদীর পাড় থেকে অবৈধ ভাবে বালু মাটি উত্তোলনের দায়ে ১ ব্যাক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা চুনারুঘাট। গতকাল বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের চানভাঙ্গা বাজার সংলগ্ন খোয়াই নদীর তীর হতে অবৈধভাবে মাটি কর্তন করায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়াড়ি গ্রামের মোঃ জাহির হোসেন এর ছেলে মোঃ আফরোজ আলী (৩৫) কে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। বিষয় টি নিশ্চিত করে জানান চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল জানান অবৈধ ভাবে বালু মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।