শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ স্ট্যান্ডের ম্যানেজারের বিরুদ্ধে ইমামবাড়ির সিএনজি শ্রমিকদের নির্যাতনের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ রোডে চলাচলরত ইমামবাড়ির সিএনজি চালকদেরকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। হবিগঞ্জ স্ট্যান্ডের ম্যানেজার নানা ভাবে তাদের এ নির্যাতন করে বলে অভিযোগ উঠেছে। সিএনজি শ্রমিকরা অভিযোগ করেন ইমামবাড়ি থেকে হবিগঞ্জ স্ট্যান্ডে এলে প্রতি টিপে ২০ টাকা করে দাবি করেন ম্যানেজার। অথচ নিয়ম অনুযায়ী প্রতি টিপে নয়, সিএনজি প্রতি ২০ টাকা করে দেয়ার কথা। কিন্তু হবিগঞ্জ স্ট্যান্ডের ম্যানেজার তা মানছেন না। ফলে ইমামবাড়ি স্ট্যান্ডের শ্রমিকদের সাথে প্রায়ই বিরোধ সৃষ্টি হয় এবং সিএনজি চলাচলও বন্ধ থাকে। ইমামবাড়ি স্ট্যান্ডের শ্রমিকরা দীর্ঘদিন ধরে এ নির্যাতন বন্ধের দাবি জানালেও কাজ হচ্ছে না। ফলে সিএনজি শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ভয়াবহ সংঘর্ষ হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com