শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৪১৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। খোশ আমদেদ মাহে রমজান। বছর ঘুরে এলো মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে শুরু হলো ১৪৪২ হিজরির পবিত্র রমজান মাস। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ‘আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কৃষ্ণরেখা হতে উষার শুভ্ররেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়। অতঃপর নিশাগমন পর্যন্ত সিয়াম পূর্ণ করো।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৭)। রমজান হলো সারা বিশ্বের মুসলমানদের জন্য সাওমের মাস। ‘সাওম’ অর্থ বিরত থাকা; এর বহুবচন হলো ‘সিয়াম’। ফারসি, উর্দু, হিন্দি ও বাংলায় সাওমকে বলা হয় ‘রোজা’। ইসলামি পরিভাষায় সাওম (রোজা) হলো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদতের উদ্দেশ্যে পানাহার থেকে বিরত থাকা। দেশের আকাশে গতকাল সন্ধ্যায় হিজরি রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস শুরু হচ্ছে আজ ৩ এপ্রিল রবিবার থেকে। গতকাল রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রমজান মাস শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
এশার নামাজের পর গতকাল শনিবার ২০ রাকাত তারাবি নামাজ পড়েন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। রোজা রাখতে শেষ রাতে সেহরি খান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com