রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান ॥ রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দুর্নীতি করে হবিগঞ্জ সোসাইটি ইউকে এর উদ্যোগে ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে সংবর্ধনা প্রদান রাজনীতি করি আল্লাহ’র সন্তোষ্টির আর মানুষের খেদমত করার জন্য-জি কে গউছ বঞ্চিত মাধবপুর-চুনারুঘাট বাসীর মুখে হাসি ফুটাতে ধানের শীষে দিন-এস. এম. ফয়সল মানবিকতার অনন্য দৃষ্টান্ত অসহায় প্রবাসী পরিবারের পাশে ‘বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’ মাধবপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেপ্তার হবিগঞ্জ ৪ আসনে চা বাগানে নির্বাচনী উৎসব ॥ ধানের শীষে ঐক্যবদ্ধ শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জ ও চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৬টি আইফোনসহ চোর চক্রের ৩ সদস্য আটক মাধবপুরে ট্রাক ভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ঔষধ উদ্ধার

রশিদ নাহার ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্বোধন করলেন এমপি আবু জাহির ॥ হুইল চেয়ার, রিকশা, শিক্ষাবৃত্তি ও খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে রশিদ নাহার ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্বোধন ও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, রিকশা, শিক্ষাবৃত্তি এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের উদ্বোধন ও সহায়তা বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। স্থানীয় মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রশিদ নাহার ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফয়সল আহমেদ চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হাই।
এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে ৮ জন অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার, ২ জনকে একটি করে রিকশা ও ২০০ জনের মধ্যে রমজানের খাদ্যসামগ্রী, শিক্ষার্থীকে বৃত্তির নগদ অর্থ তুলে দেন এমপি আবু জাহিরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরে এলাকায় উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত লোকজন এমপি আবু জাহির এর আহবানে সারা দিয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে থাকবেন বলে হাত তুলে প্রতিজ্ঞা করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, আব্দুল্লাহ সরদার, ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, মাহবুবুর রহমান হিরো প্রমুখ। মোনাজাত ও উপস্থিত দুই সহশ্রাধিক এলাকাবাসীর মাঝে তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com