শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পুটিজুরী ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান শফিক এর স্মরনে শোক সভা ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ৬ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম শাহ মাহবুবুর রহমান শফিক এর স্মরনে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পুটিজুরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় পুটিজুরী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। পুটিজুরী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা তাতী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহুবল-নবীগঞ্জ আসনের এমপি আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব আলী, বাহুবল উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন শাহ মাজিদুর রহমান শিপু, বিএনপি নেতা ফুল মিয়া, সাংবাদিক এফ আর হারিছ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার মামুন, সাবেক শিক্ষক করোনা রঞ্জন পাল, স্বপন চন্দ্র পাল, কাজী জাহাঙ্গীর আলম ফারুকী, ইউপি সদস্য শেখ মোঃ জসিম উদ্দিন, ক্বারী আব্দুল হান্নান ছিদ্দিকী, হাফেজ কামরুল ইসলাম, জাতীয় পাটি নেতা মোঃ মাসুক আহমেদ, কৃষিবিধ শাহিন তালুকদার, যুবলীগ নেতা, ফজলে এলাহী লুলু ও তিমির দাস, মোঃ ওয়াহিদ মিয়া, ছাত্রলীগ নেতা আবু হেলাল নোমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আলেম – ওলামা ও সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় বক্তারা পুটিজুরী ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান সফিকের জীবনাদর্শ বিভিন্ন স্মৃতিচারণমূলক আলোচনা করেন এবং এ ধরনের একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করায় পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলীর ভূয়সী প্রশংসা করেন। পরে এক বিশেষ মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন মোঃ আরিফ বিল্লাহ। মোনাজাত পরিচালনা করেন পুটিজুরী জামে মসজিদের খতীব মাওঃ জামাল উদ্দিন মুন্সী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com