বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৪৬ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবক সহ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয়ের মাঠে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, বাংলাদেশ থেকে বাল্য বিবাহ, মাদক, জঙ্গিবাদ এবং নারী ও শিশু নির্যাতন দুর করতে হলে রাষ্ট্রের প্রশাসন, পুলিশ প্রশাসন, সমাজের সচেতন মহল, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের জনগনকে গনসচেতনতার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সবাই মিলে কাজ করলে সমাজ থেকে এসব দুর করা সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম সারোয়ার ভুইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার রুহুল্লা, মাদকদ্রব্য নিয়ন্ত্রনের সহকারী পরিচালক একে এম দিদারুল আলম, লাখাই থানার ওসি সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক প্রমুখ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষক আব্দুল করীম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com