বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কমিটি গঠন ॥ আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মাহবুব আলম খসরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কমিটি গঠন কল্পে ২৮ মার্চ সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের সাম্পান রেষ্টুরেন্টে কেন্দ্রীয় কার্যকরি কমিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল মেম্বার এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির উপ দপ্তর সম্পাদক মাহবুব আলম খসরু মেম্বারের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় উপস্থিত থেকে গঠন মুলক বক্তব্য রাখেন কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিদ মেম্বার ও কেন্দ্রিয় উপশ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা দিলশাদ মেম্বার, সহ হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা থেকে আগত নির্বাচিত মেম্বার বৃন্দ। সভায় উপস্থিত সকল নির্বাচিত মেম্বারদের সর্বসম্মতিক্রমে আজমিরীগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম বাবুল মেম্বারকে আহ্ববায়ক ও নবীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মাহবুব আলম খসরু মেম্বারকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট আহ্ববায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com