শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরের উমেদনগরে শিশুকে ছুরিকাঘাত ॥ লম্পট আটক

  • আপডেট টাইম শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর উমেদনগরে শিশুকে ধর্ষণ করতে না পেরে উপর্যপূরি ছুরিকাঘাত করেছে। শুধু তাই নয় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার ও চেষ্টা করা হয়েছে। স্থানীয় লোকজন ওই লম্পটকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাৎক্ষণিক সদর থানার (ওসি) মোঃ মাসুক আলী ও তদন্ত ওসি দৌস মোহাম্মদসহ একদল পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত থাকায় বানিয়াচং উপজেলার হরিপুর গ্রামের আনসার মিয়ার পুত্র বশির মিয়াকে থানায় নিয়ে আসেন। এ ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, গত শুক্রবার রাত ৮ টার দিকে ওই শিশু পার্শ্ববর্তী দোকানে বিস্কুট নিতে আসে। এক পর্যায়ে পাশে থাকা চায়ের দোকানের কর্মচারী বশির তার পিছু নেয়। শিশুটি স্কুলের নিকট আসা মাত্র তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চুরি দিয়ে পেটে পিটেসহ বিভিন্ন স্থানে অংসখ্য আঘাত করে। বিষয়টি আচ করতে পেরে স্থানীয় লোকজন লম্পটকে আটক করে এবং শিশুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। ওসি জানান, খবর পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক হাসপাতালের ভিকটিমের জবানবন্দি নেই এবং ঘটনাস্থল থেকে বশিরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। কি কারণে এ ঘটনাটি ঘটিয়েছে তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com