শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

২য় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে হবিগঞ্জ জেলা দল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত ‘২য় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬’-এ হবিগঞ্জ জেলার বলিষ্ঠ প্রতিনিধিত্ব ও সাফল্য অর্জনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অধীনে পরিচালিত হবিগঞ্জ জেলা মার্শাল আর্ট একাডেমির উদ্যোগে একাডেমি নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের সার্বিক দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এডভোকেট গোলজার খাঁন ও অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ জয়নাল আবেদীন। সভায় জানানো হয়, আগামী ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ ঢাকার মিরপুর-১০ এর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দু’দিনব্যাপী এই জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থা, হবিগঞ্জের সার্বিক ব্যবস্থাপনায় হবিগঞ্জ জেলা মার্শাল আর্ট একাডেমির একটি সুসংগঠিত দল এতে অংশ নিচ্ছে। বর্তমানে হবিগঞ্জ জেলা মার্শাল আর্ট একাডেমির আহ্বায়ক এনামুল হক এনাম-এর সার্বিক তদারকি এবং একাডেমির সদস্য সচিব ও দলের প্রধান কোচ ফররুখ আহমেদ খান-এর দক্ষ পরিচালনায় খেলোয়াড়দের নিবিড় প্রশিক্ষণ ও চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ চলছে। মতবিনিময় সভায় বক্তারা হবিগঞ্জের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং তরুণ কারাতে অ্যাথলেটদের সাফল্য ও শুভকামনা জানান। সভায় সুসংগঠিত দল গঠন, সুশৃঙ্খল প্রশিক্ষণ, যাতায়াত ব্যবস্থা এবং প্রতিযোগিতায় সেরা ফলাফল অর্জনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপস্থিত অতিথি: মোহাম্মদ জয়নাল আবেদীন (সদস্য, অ্যাডহক কমিটি, জেলা ক্রীড়া সংস্থা, হবিগঞ্জ) আহ্বায়ক: এনামুল হক এনাম,যুগ্ম আহ্বায়ক: মোহাম্মদ আলী নোমান,সদস্য সচিব ও প্রধান কোচ: ফররুখ আহমেদ খান,যুগ্ম সদস্য সচিব: মোহাম্মদ আশরাফুল ইসলাম,সম্মানিত সদস্যবৃন্দ: মোহাম্মদ আবুল কাসেম, তোফাজ্জল হোসেন, আব্দুস সামাদ, হাফিজুর রহমান, মোহাম্মদ মামুনুর রশীদ ও মোহাম্মদ আলামিন মিয়া। সভায় উপস্থিত সকল কর্মকর্তা ও ক্রীড়াবিদগণ জাতীয় পর্যায়ে হবিগঞ্জ জেলার সুনাম বয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com