সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে পণ্যের মূল্য বৃদ্ধি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২২ হাজার টাকা অর্থদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩২০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য বৃদ্ধি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠাকে অর্থদ- করা হয়েছে।
গতকাল সোমবার (২১ মার্চ) নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে অর্থদ- করা হয়েছে। জানা যায়- তেল, চিনি, ডাল ইত্যাদিসহ বাজার মনিটরিং, মেয়াদ উত্তীর্ণ পণ্য প্রতিরোধ, ভেজাল পণ্য, কোন প্রকার লাইসেন্স ব্যতীত, মূল্য ও মেয়াদ ব্যতীত পণ্য উৎপাদন বিক্রির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে বিএসটিআই কর্মকর্তা ফরহাদ হোসেন সহকারে একদল পুলিশ নবীগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ৫টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com