বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের জন্মদিন কেক কেটে পালিত

  • আপডেট টাইম সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল (২০ মার্চ) রবিবার সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শুভ জন্মদিন পালন করা হয়েছে। হবিগঞ্জ জেলা শহরের পুরান পৌরসভা রোডে সন্ধ্যা ৭ টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু সভাপতিত্বে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি জালাল উদ্দীন খান এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, জেলা যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ, সৈনিক পার্টির সভাপতি আবু তালেব, জাপানেতা আফরোজ আফগান তালুকদার, ফরিদ মিয়া, দিলীপ বর্মন, মিলাদ হোসেন সুমন, সুহেল রানা, জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বিপ্লব দেব, নবীগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com