রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

আজমিরীগঞ্জে অস্বচ্ছল পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • আপডেট টাইম সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৩৯ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশে ১ কোটি পরিবারের উপকার ভোগীদের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১২ টায় আজমিরীগঞ্জ শহীদ মিনার ও এএবিসি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কার্ডধারী সর্ব মোট ৬৩০৩ জনের মাঝে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, জেলা ম্যাজেষ্টিট ইবান আহমেদ, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার,সদর ইউনিয়নের চেয়ারম্যান মোবারুল হোসেন, প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি জানান, প্রথম দিনে ১১৯২ জনের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হবে। আর কার্ডধারীর বাহিরে কাউকে টিসিবি পণ্য দেয়া হবে না। যদি পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জানা যায় প্রতি প্যাকেটে ২ লিঃ সয়াবিন তৈল ১১০ টাকা মূল্যে ২ কেজি চিনি ৫৫ টাকা কেজিতে ও ২ কেজি মসূর ডাল ৬৫ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com