লাখাই প্রতিনিধি ॥ চুরির মামলায় জড়িত থাকার অভিযোগে রুবেল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি দল ভাদিকারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় রুবেলের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষ করে তাঁকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হলে, বিচারকের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ ব্যাপারে লাখাই থানা পুলিশ জানায়, এলাকায় চুরি, ছিনতাইসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে তাঁদের বিশেষ অভিযান ও নিয়মিত নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।