বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩২৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকায় ফসলি জমি হতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওয়াছের মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদ- করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদ- করেন। দ-প্রা– ওয়াছের মিয়া নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামের বাসিন্দা। জানা যায়- নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামে এক্সভেটর মেশিন দিয়ে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কর্তন করে আসছিলেন ওই গ্রামের ওয়াছের মিয়া। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে গন্ধা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ওয়াছের মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com