শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা তাঁতীদলের বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে হবিগঞ্জ জেলা তাঁতীদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল সকাল ১১ টার দিকে শহরের ঈদগাহ পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথ সমাবেশ মিলিত হয়। জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এবং ইউপি সদস্য একেএম রাজিব এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, গোপায়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সুজন মজুমদার, সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক ও তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুগ্ম আহ্বায়ক ও গেপায়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল, পৌর তাঁতীদলের আহ্বায়ক লিটন সরকার, বানিয়াচং উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এনাম খান, রাশেদ খান, স্বেচ্ছাসেবকদল নেতা উজ্জল আহমেদ, অপু আহমেদ, ফখরুল ইসলাম, তারা মিয়া, মামুন আহমেদ, রাসেলুজ্জামান সাদ্দাম, মোঃ ফয়সল মিয়া, রাতুল আহমেদ, রাসেল মিয়া, মো: ওয়াহিদ মিয়া, মোঃ বাচ্চু মিয়া, মামুন মিয়া প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com