রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে ১ কেজি গাঁজাসহ ৪ মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৩৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারিসহ ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার দিনগত রাতে ওসি (তদন্ত) কবির হোসেন ও বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন এর নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্গত গুণই মদনমুরদ গ্রামের মৃত তোরাব উল্লাহর পুত্র নিজাম উদ্দিন (৪৫), বিথঙ্গল গ্রামের (গোয়ালহাটি)’র ওমর কাজীর ছেলে জুয়েল কাজী (২২), দেওয়ান দিঘির পূর্বপাড়ের আবু মুসা মিয়ার পুত্র শুভ মিয়া (২৭) ও জাতুকর্ণপাড়ার কিম্মত আলীর ছেলে ইকবাল মিয়াকে (২৪) গ্রেফতার করা হয়। চিহ্নিত মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিনের কাছ থেকে আটককৃত ১ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, আইন শৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেয়া হবেনা। অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com