বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০১৪
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির বলেছেন, একটি মহল আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি চালিয়ে জনগণকে ধোকা দেয়। তারা বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসলাম থাকবে না, কিন্তু বাস্তবে তা হয় না। আওয়ামী লীগ সরকারে থাকলে দেশে ইসলামের প্রসার ঘটে এবং সকল ধর্মের স্বাধীনতা অক্ষুন্ন থাকে। গতকাল বুধবার নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের সকল মসজিদ, মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা হয়। নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেওয়ান মাসুম রায়হান চৌধুরীর সভাপতিত্বে ও কুতুবউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ তালুকদার ইকবাল, শেখ একেএম সুফি, চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুকিত, মো. আব্দুর রাজ্জাক, এডঃ আব্দুল মোছাব্বির বকুল, মো. তাজউদ্দিন, কবির আনসারী, গাজীউর রহমান এমরান, ফখরুল হামিদ, জবেদ আলী মাষ্টার, আব্দুল কাদির মেম্বার, শামীম খান, আব্দুল কাইয়ুম, সাইফুল, সোহেল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com