শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

দরিয়াপুরে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় শিশু নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুরে মোটর সাইকেলের ধাক্কায় হোসাইন মিয়া (১৩) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে ওই গ্রামের নূর আলম মিয়ার ছেলে। গতকাল সোমবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় গ্রামের রাস্তা হেঁটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল শিশুটিকে ধাক্কায় দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মোটর সাইকেল আরোহীও আহত হয়। অভিযোগ রয়েছে, এক শ্রেণির যুবকরা মোটর সাইকেলের সাইলেন্সসার খুলে শহরসহ আশপাশের এলাকায় বিকট শব্দে মোটর সাইকেল চালিয়ে একদিকে মানুষের ঘুম হারাম করছে অন্যদিকে দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই স্থানীয়দের দাবি এসব মোটর সাইকেল আরোহীদের আটকসহ মোটর সাইকেল জব্দ করলে দূর্ঘটনা ঘটবে না। সদর থানার এসআই সাইফুল ইসলাম শিশুর সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com