রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই ॥ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৩২০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোয়ালঘরসহ চারটি ঘর। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি পুড়ে যাওয়ায় চারটি পরিবারের স্থান হয়েছে খোলা আকাশের নীচে। বৃহস্পতিবার (৩ মার্চ) উপজেলার গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামে অগ্নিকা-ে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি। জানা যায়, গত বুধবার (২ মার্চ) রাতে হঠাৎ করে গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের গোপলা নদীর তীরে অবস্থিত মোঃ নুর মিয়ার গরু ঘরে হঠাৎ করে ধাউ-ধাউ করে আগুন জ্বলতে থাকে। এরপর আগুনটি চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে নুর মিয়া, রুজিনা বেগম,দুদু মিয়া ও আলতা মিয়ার ঘর পুড়ে যায়। এতে চারটি ঘরে থাকা তিনটি পানির পাম্প পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শী সুহেল আহমদ জানান, রাতে দুদু মিয়ার বাড়িতে চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি বাড়িতে আগুনে লেগেছে। আগুনের লেলিহান শিখা চারিদিকে জ্বলছে।
তাৎক্ষণিক পানির পাম্পের ব্যবস্থা করে বিজনা নদী থেকে পাম্পের মাধ্যমে পানি দিয়ে এক ঘন্টা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। জ্বালানি কয়েল আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এলাকাবাসী। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন – বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে অবগত হয়েছি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com