রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আব্দুল আউয়াল তালুকদার হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৩৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আব্দুল আউয়াল তালুকদার হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি তিনি সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মনোনীত পরিচালক হিসেবে শপথ গ্রহণ করেন। পরে পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। আব্দুল আউয়াল তালুকদার হবিগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি রোটার‌্যাক্ট ক্লাবের প্রতিষ্ঠাতাদের অন্যতম। ২০০৪ সালে ক্লাবের সাধারণ সম্পাদক ও ২০০৫ সালে ক্লাবের সভাপতি ছিলেন। তিনি রোটারী ক্লাব অব হবিগঞ্জের আগামী বর্ষের সভাপতি। আব্দুল আউয়াল তালুকদার হবিগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক, নজরুল একাডেমি সিলেট বিভাগীয় সমন্বয়কারী, নজরুল একাডেমি হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, হবিগঞ্জ সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদকসহ অসংখ্য সংগঠনের জীবন সদস্য। তিনি বিভিন্ন সময়ে স্থানীয় পত্রিকায় কলাম লেখার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com