বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৫৬ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামে লেবু বাগানে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুতাড়িত হয়ে পারভেজ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পারভেজ মিয়া বাসুল্লা গ্রামের মৃত আবুল হোসেনের পূত্র। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০ টায় ঘটনাটি ঘটে। সরেজমিনে জানা যায়, স্থানীয় নবীউর রহমানের লেবু বাগানে বৈদ্যুতিক কাজ করতে যান পারভেজ মিয়া। কাজের মধ্যে অসাবধানতাবশত বিদ্যুতাড়িত হন। লোকজন তাকে অচেতন অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com