বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনীতে এমপি আবু জাহির ॥ হবিগঞ্জে আন্তর্জাতিক খেলা আয়োজনের চেষ্টা করব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুবসমাজ একটি দেশের বড় শক্তি। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় যুবশক্তিকে কাজে লাগাতে হবে। তাঁদের মাদক থেকে দূরে রাখতে হবে। এ জন্য বাড়াতে হবে খেলাধুলা চর্চা। বর্তমান সরকার দেশজুড়ে ক্রিড়াঙ্গনের উন্নয়নে কাজ করছে। সেই ধারাবাহিকতায় আমি হবিগঞ্জে আধুনিক স্টেডি য়াম নির্মাণসহ ক্রিড়াঙ্গনের ব্যাপক উন্নয়ন করেছি।
গতকাল বুধবার সকালে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, হবিগঞ্জে আন্তর্জাতিক খেলোয়াড়দের থাকার ব্যবস্থা রয়েছে। আমাদের আধুনিক স্টেডিয়ামও আছে। এখানে আন্তর্জাতিক পর্যায়ের খেলা আয়োজনের চেষ্টা করব। এ সময় উপস্থিত খেলোয়াড়দের লেখাপড়ার পাশাপাশি বছরজুড়ে খেলাধূলার চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com