শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপি আবু জাহির ॥ তৃণমূল আওয়ামী লীগকে আরও সংগঠিত করার নির্দেশনা

  • আপডেট টাইম রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগকে আরও সংগঠিত করার নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল শনিবার হবিগঞ্জ পৌর টাউন হলে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। এ সময় তিনি সদর উপজেলা আওয়ামী লীগের প্রতিটি ইউনিয়ন কমিটির সম্মেলন আগামী মার্চের প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন করা ও এর আগে প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করার নির্দেশনা দেন তিনি। এতে এমপি আবু জাহির বলেন, যে কোন নির্বাচনে দলীয় নেতাকর্মীকে অবশ্যই নৌকা প্রতিকের পক্ষে কাজ করতে হবে। যারা প্রকাশ্যে নৌকা প্রতীকের পক্ষে থাকেন কিš’আড়ালে অন্য প্রার্থীর পক্ষে কাজ করেন তারা দলের জন্য ক্ষতিকর। এদের ব্যাপারে সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান এমএ মোতালিবের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আক্রাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব সফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, রিচি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ। এতে সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com