সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরীর মাতার ইন্তেকাল জানাযা সম্পন্ন ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর মাতা এলাছি কবির চৌধুরী গতকাল শনিবার বেলা ২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ শনিবার রাত সাড়ে আটটায় শেখ আমিনা বিবি প্রাইমারি স্কুল মাঠ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আলীবর্দী খান সুজন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্যানেল মেয়র জায়েদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, শেখ সাদিক রহমান শিশু, হাবিবুর রহমান হাবিব, হবিগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ডাক্তার আহমেদুর রহমান আব্দাল, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, উপজেলা বিএনপি’র আহবায়ক সরফরাজ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ ছালিক মিয়া চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক ডাক্তার আবদুল আলীম ইয়াছিনী, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, বিএনপি নেতা তৌহিদ চৌধুরী, নুরুল গণি চৌধুরী সোহেল, জুসেফ বখত চৌধুরী, সদর ইউপির সাবেক চেয়ারম্যান জাবেদ উল আলম চৌধুরী সাজু, পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া, পৌর কাউন্সিলর কবির মিয়া, আব্দুস সুবহান, মোহ নানু মিয়া, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এদিকে মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর মাতার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন হবিগঞ্জ ১-নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহনেওয়াজ মিলাদ গাজী, সাবেক সাংসদ এম এ মুভি চৌধুরী বাবু, সাবেক সাংসদ শেখ সুজাত মিয়াসহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com