বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

জিকে গউছ ও জালাল আহমেদসহ নেতাকর্মীদের মুক্তির দাবীতে কুর্শী ইউনিয়ন যুবদলের প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, হবিগঞ্জ পৌরসভার ৩ বারের নির্বাচিত পদত্যাগকারী মেয়র এবং কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয় সম্পাদক আলহাজ্ব জি, কে গউছ ও হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ ৪০ জন নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবীতে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শী ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ (ফ্রেরুয়ারী) ইউনিয়ন যুবদলের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এতে জি, কে গউছ ও জালাল আহমেদসহ আটককৃত নেতাকর্মীরদের উপর পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, রাকিব আহেমদ, সদস্য কপিল মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ, লিটন মিয়া, সদস্য সুমন মিয়া,রাহেল আহমেদ,রুবেল মিয়া প্রমুখ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মুসা মিয়া, আলতা মিয়া, মাহমদ মিয়া, আতাউর রহমান,আঙ্গুর মিয়া, ফজল মিয়া, সুলেমান খান,সাইফুল মিয়া,আলআমীন,আহমেদ আতাউর মিয়া,মাহমদ আহমেদ,ওয়াকিল মিয়া, সুবল দাশ, শাহিন আহমেদ, মানিক মিয়া, তানবির আহমেদ,সুয়েব মিয়া,জুমন আহমেদ, নজম উদ্দিন, আজাদ মিয়া, ফাতা মিয়া, আবু রায়হান, ফয়সল আহমেদ, রুবেল আহমেদ, রহিম মিয়া, সুলতান আহমেদ, মুস্তাকিম মিয়া, ইকবাল হোসেন, ওয়াহিদ মিয়া, জুয়েল আহমেদ, তারেক আহমেদ, তোফাজ্জল মিয়া, সাজু মিয়া, সুহাজ আহমেদ, জাকারিয়া আহমেদ, নাসির মিয়া, সুহান মিয়া, শামসুল মিয়া, রাজন মিয়া, সাইদুর মিয়া, জাহাঙ্গির মিয়া তুহেল মিয়া। এছাড়াও কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ বলেন, কারাগারে আটক রেখে জি, কে গউছ ভাইকে গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থেকে ধমিয়ে রাখা যাবে না। সকল বাধা বিপত্তি অতিক্রম করে ভয়কে জয় করেই আমরা ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করবো। তিনি আরো বলেন, মিথ্যা, ভিত্তিহীন একটা মামলা দিয়ে জি ,কে গউছ, জালাল আহমেদসহ ৪০ জন নেতাকর্মীকে কারাগারে আটক করে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com