বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৯৪.৮১%

  • আপডেট টাইম সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জেও এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কলেজ ছাড়াও সংশ্লিষ্ট ওয়েব সাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করছে শিক্ষার্থীরা। এবারের ফলাফলে হবিগঞ্জে জিপিএ-৫ এগিয়ে রয়েছে মেয়েরা। জেলায় পাশের হার ৯৪.৮১ শতাংশ। গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
তিনি জানান, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় হবিগঞ্জ জেলা থেকে মোট ১২২১৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৫২৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ এসেছে মোট ৪৪০টি। পাশের হার ৯৪.৮১ শতাংশ। ৪৪০টি জিপি-এ ৫ এর মধ্যে ১৮৯টি পেয়েছে ছেলেরা আর ২৫১টি পেয়েছে মেয়েরা। জিপিএ-৫ এর ক্ষেত্রে জেলার ৯টি উপজেলার মধ্যে হবিগঞ্জ সদর উপজেলাতে সবছেয়ে বেশি এসেছে। যার সংখ্যা ২৫৪টি। আর সবছেয়ে কম জিপিএ-৫ পেয়েছে আজমিরীগঞ্জ উপজেলা। যেখান থেকে এসেছে মাত্র ১টি জিপিএ-৫। এছাড়াও আলিম পরীক্ষায় জেলা থেকে মোট ৯২৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৭২ জন শিক্ষার্থী। আলিম পরীক্ষায় পুরো জেলা থেকে জিপিএ-৫ এসেছে মাত্র ১৮টি। এর মধ্যে সর্ব্বেচ্চ ৭টি জিপিএ-৫ পেয়েছে চুনারুঘাট উপজেলার শিক্ষার্থীরা। তবে বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই ও মাধবপুর উপজেলার কোন শিক্ষার্থী জিপিএ-৫ পাননি। এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হবিগঞ্জ থেকে মোট ২৯৭ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮৫ জন শিক্ষার্থী। কারিগরি শাখা থেকে জেলার কোন শিক্ষার্থীই জিপিএ-৫ পায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com