সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) ২ দিন ব্যাপী ওয়াজ ও ওরস সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বুধ ও বৃহস্পতিবার ছিল নবীগঞ্জ চৌকি বিলপাড়ে হযরত শাহ জালাল (র:) এর সঙ্গী, ৩৬০ আওলিয়ার অন্যতম ও তরফ বিজয়ী হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) এর ২ দিন ব্যাপী ওয়াজ ও ওরম মোবারক। বুধবার ওয়াজ ও ওরসের প্রথম দিন মাজার সংলগ্ন তাহার বংশধর সাকির মোহাম্মদ লাখেরাজ খানেবাড়ীতে অবস্হিত বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে ওয়াজ ও ওরসের কার্যক্রম শুরু হয়। বাদ জোহর পবিত্র মাজার শরীফে মোতাওয়াল্লী জনাব আব্দুল বারী চৌধুরীর পক্ষে গিলাফ ছড়ান মাজার পরিচালনা কমিটির সভাপতি মাতাব উদ্দিন, সেক্রেটারি ও মাজার মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষক হাফেজ গিয়াস উদ্দিন তালুকদার, ক্যাশিয়ার মাসুক চৌধুরী, মোকারিম চৌধুরী, বাচ্চু মিয়া, সুরুজ আলী, আহমদ আলী, বিশিষ্ট মুরুব্বি ক্বারী মুজিবুর রহমান তাউস, জানফর আলী, সেলিম আহমদ ইব্রাহিমসহ মাদ্রাসার বর্তমান ও সাবেক ছাত্র বৃন্দ। বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত বয়ান করেন হযরত মাওলানা মো: আব্দুল হাই নুরী, হযরত মাওলানা ইলিয়াস উদ্দিন ভূইয়া, হযরত মাওলানা মুফতি লিয়াকত আলী তালুকদার, হযরত মাওলানা হাফেজ মকদ্দুছ আলী, হযরত মাওলানা হাফেজ এখলাছুর রহমান খান, হযরত মাওলানা ক্বারী আব্দুন নূর, হযরত মাওলানা ক্বারী মুজিবুর রহমান তাউস, হাফেজ ক্বারী মিজানুর রহমান প্রমূখ। বক্তারা ওলি আওলিয়ার শান ও মান উল্লেখ করে বলেন এই এলাকা ছিল সিলেটের শেষ হিন্দু রাজা গৌড় গোবিন্দের শেষ দক্ষিন সিমানা, সিমান্ত চৌকি, এবং এই এলাকার সীমান্ত শাসক বা নিরাপত্তা রক্ষির নাম ছিল সিং রাজা। হযরত শাহ জালাল (র:) এবং উনার সঙ্গীরা এখানে অবস্হান কালে সুপ্রিয় পানির প্রয়োজনে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) তাহার হাতের আশা ছুঁড়ে (বাল্লা) মারেন, যে স্হানে আশাটি পতিত হয় ঐ স্থান হইতে আল্লাহ কুদরতে পানি উটে জলাশয়ের সৃস্টি হয়ে বিলে পরিনত হয়, তাই ইহা বাল্লা বিল এবং তীর বিলপাড় নামে খ্যাতি অর্জন করে।এখনো বাল্লা বিল কালের সাক্ষি হয়ে আছে। ওলির এই কেরামতি দেখে গৌড় গোবিন্দের সীমান্ত শাসক সিং রাজা পালিয়ে যায় এবং হযরত শাহ জালাল (র:) এর নির্দেশে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) সিং রাজার বাড়ীতে বসতি স্হাপন করে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন এবং মুসলিম শাসক ওলির কেরামতি দেখে ওলির সম্মানে অত্র এলাকা লাখেরাজ (নিষ্কর) করে দেন। বৃহস্পতিবার ওরুছের সমাপনি দিন সকাল থেকে মাজার মসজিদে পবিত্র কোরআন খতম, বাদ জোহর মাজার যিয়ারত, বাদ আছর মাজার মসজিদে মিলাদ মাহফিল ও মোতাওয়াল্লী পরিবারের পক্ষে শিন্নি বিতরন করা হয়। উল্লেখ্য, মাজার শরীফের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী গত ১৭ জানুয়ারী ইন্তেকাল করিলে মোতাওয়াল্লী পরিবারের সর্বসম্মতিক্রমে আব্দুল হামিদ চৌধুরীর ছোট ভাই আলহাজ্ব আব্দুল বারী চৌধুরী শহীদকে মোতাওয়াল্লীর দায়িত্ব দেওয়া হয়। উক্ত মাহফিলে মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরীর মাগফেরাত এবং মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। করোনা ভাইরাসের কারনে অনুষ্টান সংক্ষিপ্ত পরিসরে অনুষ্টিত হয় এবং ওয়াজ ও ওরস সুষ্ট ভাবে শেষ হওয়ায় মাজারের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল বারী চৌধুরী শহীদ ও মাজার পরিচালনা কমিটির সভাপতি মাতাব উদ্দিন, সেক্রেটারি হাফেজ গিয়াস উদ্দিন তালুকদার এলাকাবাসী, জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com