শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সরকারি গোপাট দখল করে ঘর নির্মাণ ॥ অভিযোগ দিয়েও মিলছেনা প্রতিকার

  • আপডেট টাইম শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর মৌজায় কয়েকটি গ্রামবাসীর ব্যবহৃত সরকারি খাস খতিয়ানের গোপাট দখল করে দীর্ঘদিন ধরে ঘর নির্মাণ করে ভোগ-দখল করে আসছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এ বিষয়ে স্থানীয় গ্রামবাসী একাধিক বার লিখিত অভিযোগ দেয়ার পর প্রতিকার পাচ্ছেন না।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অত্র এলাকার গ্রামবাসীর পক্ষে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর মৌজার জে.এল নং ১৬৪ খতিয়ান নং ১/১, দাগ নং-১৯৩২ এর গোপাট দখল করে ঘর নির্মাণ কাজ শুরু করে সুজাপুর গ্রামের মনজিল মিয়ার ছেলে সজিব মিয়া। এ ঘটনায় তাৎক্ষণিক গ্রামবাসীর পক্ষ থেকে সরকারি গোপাট দখল করে ঘর নির্মাণ না করার জন্য নিষেধ দেন। কিন্তু গ্রামবাসীর নিষেধ উপেক্ষা করে প্রভাবশালী সজিব মিয়া ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখেন। পরে সুজাপুর মৌজার বিভিন্ন গ্রামবাসীর ব্যবহৃত সরকারি খাস খতিয়ানের গোপাট দখল করে ঘর নির্মাণের ঘটনায় গ্রামবাসীর পক্ষে পাইকপাড়া গ্রামের ওয়াহিদুজ্জামান মাসুদ ও পূর্বতিমিরপুর গ্রামের মো. আজিজুর রহমান নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ সদর ইউনিয়নের উপ সহকারী ভূমি কর্মকর্তাকে সরকারি গোপাটের উপর ঘর নির্মাণ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে সদর ইউনিয়নের উপ সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেন। উল্লেখ্য- নবীগঞ্জ উপজেলার পাইকপাড়া, বদরদি, মুরাদপুর, তিমিরপুর, সুজাপুর ও ঘোনাপাড়া গ্রামবাসীর লোকজন সুজাপুর মৌজার ১নং খাস খতিয়ানভূক্ত গোপাট রখম ভূমি রাস্তা হিসেবেই দীর্ঘ দিন ধরে ব্যবহার করে আসছেন। যার জে.এল নং-১৬১ ও দাগ নং-১২৬৭। উল্লেখিত গ্রামের কয়েক হাজার গৃদস্থালি জনসাধারণ তাদের বোরো, আমন ফসলাদিসহ ওই গোপাট দিয়ে হালের গরু, ট্রাক্টর ও পাওয়ার টিলার নিয়ে চলাচল করার একমাত্র ভূমি এটি। ২০১৫ সালে জনৈক জসিম উদ্দিন ও নূরুল হক গং এই গোপাট অবৈধভাবে বেড়া দিয়ে টিনের ঘর বানিয়ে গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে ৬ গ্রামের জনসাধারণ এই সরকারী গোপাট রকম ভূমি দিয়ে হাওরে চলাচল করতে না পারলে হাওরের শত শত একর জমির ধান ক্ষতি সাধিত হয়। পরে এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর একটি লিখিত আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১৩ ডিসেম্বর হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্বাক্ষরিত নোটিশে নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে অবৈধ ও বে-আইনীভাবে দখলকৃত জায়গা পরিত্যাগের জন্য নির্দেশ প্রদান করেন। নির্দেশ অমান্য করে দখলদাররা বহাল তবিয়তে থাকায় ২০১৬ সালের (৫ অক্টোবর) হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.কে.এম সাইফুল আলমকে দায়িত্ব দিয়ে সরকারি জায়গা উচ্ছেদের নির্দেশ প্রদান করেন। আদেশের ৫দিন পরই নোটিশের মাধ্যমে অনিবার্য কারণ দেখিয়ে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করা হয়। এবং বলা হয় উচ্ছেদের তারিখ পরবর্তীতে জানানো হবে। সরকারি জায়গা দখল করায় হালের গরু, ট্রাক্টর ও পাওয়ার টিলা চলাচল করতে না পারায় স্থানীয় কৃষকরা চরমভাবে প্রতিনিয়ত ক্ষতির সম্মুখিন হচ্ছেন। অদৃশ্য কারণে দীর্ঘদিন ধরে সরকারি জায়গা উচ্ছেদের ব্যাপারে বার বার অভিযোগ দিয়ে প্রশাসনের কাছ থেকে কোনো প্রতিকার না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে। বার বার প্রশাসনের পক্ষ থেকে কালক্ষেপন করায় দখলমুক্ত হচ্ছেনা সরকারি জায়গা।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, বিষয়টি আমি জেনেছি, প্রাথমিক ভাবে ঘর নির্মাণের কাজ বন্ধ করা হয়েছে, অবশ্যই সরকারি জায়গা দখলমুক্ত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com