শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে পলাতক বনদস্যু নানককে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • আপডেট টাইম শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে একাধিক বন মামলার পলাতক আসামি বনদস্যু নানক গুঞ্জু (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গত বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সে চুনারুঘাট উপজেলার কাপাই অফিস লাইন এলাকার অজিদ গুঞ্জুর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নানকু গুঞ্জু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সাতছড়ি রেঞ্জের গাছ কাটার কথা স্বীকার করে। সে আরও জানায়, তার বাহিনীর সদস্যদের নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানের গাছ কেটে পাচার করতো। তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com