বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের আরডি হলের সামনে হবিগঞ্জ শপিং সেন্টারে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের প্রাণকেন্দ্র আরডি হলের সামনে হবিগঞ্জ শপিং সেন্টারে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের দল দোকানের সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। গত বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। শহরের প্রধান সড়কে এমন একটি ঘটনায় ব্যবসায়ীরা আতংকগ্রস্থ পড়েছেন। গতকাল শুক্রবার খবর পেয়ে ব্যাকস সমিতির সভাপতি সামছুল হুদাসহ নেতৃবৃন্দের পাশাপাশি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর নিয়ে জানা গেছে, এর আগেও ওই দোকানে কয়েকবার চুরি সংঘটিত হয়েছে। কিন্তু অদ্যাবদি এর কোনো রহস্য উদঘাটন কিংবা চুরির সাথে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে দোকান মালিক জানিয়েছেন, বৃহস্পতিবারে চুরির ঘটনায় নগদ টাকাসহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরের দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com