বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৪ সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩০৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পলিশ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রীসহ ৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছেন। ধৃত আসামীদের শুক্রবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম গ্রামে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক আসামী ওই গ্রামের মৃত রশিক দাসের ছেলে ইন্দু ভুষন দাস ও তার স্ত্রী শিখা তালুকদারকে গ্রেফতার করেছেন। ধৃত আসামীদের বিরুদ্ধে সিআর মামলা নং ১৫/১৬ (নবী) মামলায় ১ বছরের সাজা হয়। সাজাপ্রাপ্ত রায় মাথায় নিয়ে স্বামী-স্ত্রী দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ তাদের বাড়ি থেকে গ্রেফতার করেন। এছাড়া দায়রা মামলা নং ২৬৩/১৮ মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত ও ৮ লাখ ৩২ হাজার টাকা জরিমানা পলাতক আসামী শহরের ওসমানী রোড¯’ আনোয়ারা গার্ডেনের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ খালেদ মিয়া’কে গ্রেফতার করেছে পুলিশ। অপর দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মধু চন্দের ছেলে মিলন চন্দকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দায়রা নং ৭৭৩/১৩ এবং দায়রা ৪৩/১৩ পৃথক দু’টি মামলায় এক বছর করে দু বছর এর সাজা রায় হয়। ধৃত আসামীদের শুক্রবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com