বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৩৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাহ উদ্ধার ও মোঃ জাহের মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সে মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামের মৃত মহারাজ মিয়ার পুত্র।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবজয়নগর কমিউনিটি ক্লিনিক এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে জাহের মিয়াকে আটক করে। পরে তার নিকট থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com