বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে বিচার, নির্বাহী ও স্বাস্থ্য বিভাগের ১৭ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ১৭ জন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা প্রত্যেকেই বর্তমানে আইসোলেশনে আছেন। এর মধ্যে ১০ জন বিচারক, ২ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ২ জন উপজেলা নির্বাহী অফিসার, ১ জন সহকারি কমিশনার ভূমি, ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্বাস্থ্য বিভাগের একজন ডাক্তার রয়েছেন। জেলার বিচার বিভাগে কর্মরত মোট ২৮ জন বিচারকের মধ্যে ১০ জনই করোনায় আক্রান্ত হওয়ায় বিঘিœত হচ্ছে বিচার কাজ। এছাড়া ৩ জনের মধ্যে ২ জন অতিরিক্ত জেলা প্রশাসক করোনা আক্রান্ত হওয়ায় অন্য কর্মকর্তাদের কাজের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া নির্বাহী বিভাগের আরও ৩ জন কর্মচারীও আক্রান্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী ও তার স্ত্রী সদর উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা, বাহুবলের উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা ও নবীগঞ্জ সহকারি কমিশনার ভূমি উত্তম কুমার দাস। এছাড়া কর্মচারীদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসকের সিএ আব্দুল মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর সিএ শেখ আল-আমিন ও সদর উপজেলা নির্বাহী অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী কাজল মিয়া। বিচারকদের মধ্যে আক্রান্ত হয়েছেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা, সিনিয়র সহকারী জজ তানিয়া ইসলাম, সহকারী জজ অভিজিৎ চৌধুরী, সাজিদ-উল-হাসান চৌধুরী ও মো. আব্দুল হামিদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান ও মো. জাকির হোসাইন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, রাহেলা পারভীন ও তাহমিনা হক। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক। ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, আরও অনেকেই আক্রান্ত আছেন। যাদের সবার নাম এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তিনি বলেন, এখন খুব বেশি আক্রান্ত হচ্ছেন। এত বেশি আক্রান্ত হচ্ছে যে সবার নাম তালিকা থেকে বাছাই করে বের করা কঠিন হয়ে পড়েছে। তবে আক্রান্তদের সবাই আইসোলেশনে আছেন। তাদের অনেকেই বেশ ভাল আছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com