শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে খাঁচাবন্দি মেছো বিড়ালের ছানাকে ফিরিয়ে দেওয়া হলো মায়ের কাছে

  • আপডেট টাইম সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩০৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থেকে চারটি মেছো বিড়ালের ছানা উদ্ধার করেছেন হবিগঞ্জ বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের লোকজন। পাশ্ববর্তী জংগলে ছানা এবং মেছো বিড়ালের খাবার ও নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করে বন বিভাগের লোকজন অবমুক্ত করে দিলে মা মেছো বিড়াল ছানাগুলো নিয়ে জংগলে চলে যায়। গতকাল রবিবার (২৩ জানুয়ারী) রাত ১০টায় বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের দীপক চক্রবর্তীর বসতবাড়ী থেকে ছানাগুলো উদ্ধার ও অবমুক্ত করা হয়। এর পূর্বে ওই বসতবাড়ী’র লোকজন তাদের একটি পরিত্যক্ত ঘরে মেছো বিড়ালের ছানাগুলোর অস্তিত্ব টের পেয়ে উৎসুক লোকজনের অগোচরে নিরাপদে সরিয়ে রাখেন। পরবর্তীতে বাড়ির মালিক দীপক চক্রবর্তী বানিয়াচং থানাকে অবহিত করেন।
খবর পেয়ে হবিগঞ্জ বন বিভাগের লোকজন থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অবমুক্ত করে দেন। এ ব্যাপারে হবিগঞ্জ বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, মাত্র ৫/৬ দিনের দুধের ছানাগুলো আমাদের উপস্থিতিতে মা মেছে বিড়াল নিয়ে গেছে। যেখানে আছে সেখানে নিরাপদেই থাকবে। আমাদের আহবান সাধারণ মানুষের কাছে তা হলো আপনারা নিরীহ বন্যপ্রাণী হত্যা না করে আমাদের কে জানাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com