রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নোয়াগাঁও গ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ময়না মিয়া (৫০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় হামলাকারীরা তার সাথে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। গত শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ময়না মিয়ার সাথে পূর্ব বিরোধ চলে আসছিলো নোয়াঁগাও গ্রামের ফেরদৌস আহমেদ ফিরোজের। এর জের ধরে ওই দিন রাতে ময়না মিয়া নোয়াগাঁও চৌমুহনীর একটি দোকান থেকে চা পান শেষে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে পৌঁছলে যুবদল নেতা ফেরদৌসের নেতৃত্বে ৪/৫ জন লোক গতিরোধ করে তার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা তার সাথে থাকা নগদ ৫০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে লোকজন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com