রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

লস্করপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ বাহুবল উপজেলার লস্করপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে লস্করপুরের ঘোষপাড়া এলাকায় হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লতিফ মিয়া (৪৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তার কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা মূল্যের ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আব্দুল লতিফ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। সে লস্করপুর রেল কলোনিতে বসবাস করে মাদকের কেনা-বেচা করে আসছিল। গ্রেফতারের পর তাকে বাহুবল মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে বাহুবল মডেল থানায় মামলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। মামলার বাদি এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com