বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জগতপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৪৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামকস্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র সাইফুর রহমান হৃদয় (২০) ৯ দিন মৃত্যুর সাথে লড়ে মৃত্যুবরণ করেছে। গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত শিক্ষার্থী হৃদয় শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের দাদ্বশ শ্রেণীর ছাত্র ছিলো। সে শায়েস্তাগঞ্জ রেলগেইটের ব্যবসায়ী ও মধ্য বাগুনিপাড়া গ্রামের মো. মছকুদ মোল্লার পুত্র।
জানা যায়, গত ৯ জানুয়ারী দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে তারা হবিগঞ্জ যাচ্ছিলো। পথিমধ্যে জগতপুর নামকস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে হৃদয় গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল পরে সিলেট এবং গত পরশুদিন ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com