শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুর পুরাতন গরুর বাজার ড্রেনের পঁচা দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভার পুরাতন গরু বাজারে ড্রেনের দুর্গন্ধে ক্রেতা, বিক্রেতাসহ স্থায়ী বসবাসরত পরিবারগুলো অতিষ্ঠ হয়ে উঠেছে। অপরিকল্পিতভাবে ড্রেনে বাজারের কিছু অসাধু ব্যবসায়ীরা নিয়মিত আবর্জনা ও নানা রকমের বর্জ্য ফেলেন। এতে এসব আবর্জনা পরিস্কার না করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে জানান স্থানীয়রা। বাজারের স্থায়ী বসবাসকারী কাজী জয়নাল জানান, ছোট্ট পরিসরে নির্মিত ড্রেনের পানি নিষ্কাশনতো হচ্ছেই না, উপরন্ত ময়লা পানি ও বর্জ্যে একাকার হয়ে সৃষ্ট দুর্গন্ধে ক্রেতা সাধারণ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
এ ব্যাপারে ৭নং ওয়ার্ড কাউন্সিল শেখ জহিরুল ইসলাম বলেন, স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ মৌখিক অভিযোগ করেছে। বাজারের গরু মাংস, মোরগ ব্যবসায়ীসহ সকল ব্যবসায়ীদের সাথে কথা বলে জনগণের স্বাভাবিক জীবনমান ফিরিয়ে আনতে অতিদ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com