রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

গোবিন্দপুর সেচ প্রকল্পের জমি সেচ দিতে না পারায় কৃষকরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে

  • আপডেট টাইম সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর সেচ প্রকল্পের জমি স্বাভাবিকভাবে সেচ মেশিন চালানো সম্ভব হচ্ছে না। স্থানীয় কৃসকদের দাবী চৌধুরী বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মাহমুদ বার বার সেচ মেশিন বন্ধ করে দেয়ায় সেচ কার্যক্রমে বাধার সৃষ্টি হচ্ছে। স্থানীয় কৃষদের দাবী সেচ মেশিন বন্ধ করে দেয়া ও সেচ মেশিনের যন্ত্রপাতি ভাংচুরের অভিযোগ এনে চৌধুরী বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মাহমুদের বিরুদ্ধে এলাকার ৩০৬ জন কৃষক একটি লিখিত আবেদন করেন পুলিশ সুপার এর নিকট। গত ১১ জানুয়ারী এ আবেদন জানানো হয়। এতে তিনি আরো ক্ষুব্দ হয়ে উঠেন। গতকাল রবিবারও এসআই মাহমুদ একাধিকবার ঘটনাস্থলে গিয়ে সেচ মেশিন বন্ধ রাখার নির্দেশ দেন। কৃষকদের দাবী সঠিকভাবে জমি সেচ দিতে না পারায় ধানী জমি ক্ষতির সম্মুখিন হচ্ছে। এ অবস্থায় কৃষকরা আন্দোলনের ডাক দিতে পারে বলে কোন কোন কৃষক জানিয়েছেন। এ দিকেই এগুচ্ছেন কৃষকরা।
উল্লেখ্য, গোবিন্দপুর সেচ প্রকল্পের আওতাভূক্ত ৫শ একর জমির ধানের উপর নির্ভরশীল গোবিন্দপুর, রামপুর, মজলিশপুর, আওড়া, নাজিরপুর গ্রামের অধিকাংশ কৃষক। জমি চাষ অব্যাহতভাবে বাধাগ্রস্থ হওযায় কৃষকরা দিশেহারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com