সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে একটি টোল ও একটি উড়না উদ্ধার করা হয়েছে।
আত্মহত্যাকারী রেশমি আক্তার (২৬) ওই গ্রামের মোতালেব মিয়ার স্ত্রী। তার দুই ছেলে সন্তান রয়েছে। এর মাঝে এক সন্তান প্রতিবন্ধী। গতকাল শনিবার সকাল ১০টার দিকে রেশমির মৃতদেহ স্বামীর ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এসআই মুজিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। জানা যায়, ৮ বছর আগে উমেদনগর গ্রামের কাজল মিয়ার কন্যা রেশমিকে মোতালিব বিয়ে করে। বিয়ের পর তাদের কোলজুড়ে দুইটি সন্তান জন্ম নেয়। বড় ছেলে প্রতিবন্ধী হওয়ায় কিছুদিন ধরে চিকিৎসা করাতে অনেক টাকা খরচ হয়। তাছাড়া ওই শিশুর প্রতিবন্ধী কার্ড করতে বিভিন্ন দপ্তরে তাদের ধর্না দিতে হয়। এ নিয়ে গত দুই তিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। হয়তবা এ কারণে রেশমি আত্মহত্যা করতে পারে। তবে রেশমির পিতার অভিযোগ, তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে। এ বিষয়ে সদর থানার (ওসি) মাসুক আলী জানান, প্রাথমিকভাবে ধারণা আত্মহত্যা, তবে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। বিস্তারিত রিপোর্ট আসার পরে বলা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com