বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিজামপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ॥ আহত ৩০

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জুলাই, ২০১৪
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-মাধবপুর আঞ্চলিক সড়কের নিজামপুর বটতলি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে- মাধবপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস নিজামপুর বটতলি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি ধুমড়ে মুচড়ে গিয়ে অন্তত ৩০ যাত্রী আহত হন।
আহতদের মধ্যে দেবাশীষ ভট্টাচার্য (৩৫), শামসুর রহমান চৌধুরী (৩৬), ঝর্ণা (২২), ফরিদ (৪০), আঁখি (২০), বাছির (৪০), সজিব (১৫), তাজুল (৫০), আজিজুর (৪০), সেলিনা (৩২), ডলি (৮), জিন্নত আলী (৪৫), রায়হান (১২), শফিকুল (২৭), শামীম (১৬), আবেদা (৩৫), আম্বিয়া (৩৫), সেবুল (২০) ও জাবেদকে (৩০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) ইন্দ্রনীল ভট্টাচার্য্য দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com