রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

প্রশাসনের অনুমতি না পাওয়ায় পইল মাছের মেলা হচ্ছে না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে ১৩ জানুয়ারী থেকে বিধি আরোপ করা, করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এবং প্রশাসনের অনুমতি না পাওয়ায় এবারো পইল মাছের মেলা হচ্ছে না।
পৌষ সংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী মাছের মেলা শত বছর ধরে হয়ে আসছে। এবারও করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায়, সারাদেশে বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ থাকা এবং প্রশাসন থেকে মেলার অনুমতি না পাওয়ার কারনে হচ্ছে ঐতিহ্যবাহী মাছের মেলা। মেলা না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎকন্ঠার পাশাপাশি স্বস্থিও রয়েছে।
অনেকেই মনে করছেন করোনার সংক্রমন রোধে মেলা না হওয়ায় ভাল হয়েছে আবার কেউ কেউ বলেছেন শত বছরের পুরনো মাছের মেলা না হওয়ায় এলাকাবাসি আনন্দ থেকে বঞ্চিত হয়েছে।
এ বিষয়ে পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ জানান, প্রশাসনের অনুমতি না পাওয়ার কারনে শতবছরের পইলে ঐতিহ্যবাহী মাছের মেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না। করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে এবং প্রশাসনের অনুমুতি পাওয়া গেলে আগামী বছর ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com