সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে ভোট পুনগণনার দাবীতে ৪ প্রার্থীর মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৩৮৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত ৩নং দেওরগাছ ও পাইকপাড়া ইউনিয়নের দুটি ওয়ার্ডে ভোট পুন:গণনার দাবীতে মানববন্ধন করেছেন ৪ ইউপি সদস্য প্রার্থীর কর্মী সমর্থকরা।
গতকাল শনিবার দুপুরে চান্দপুর বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে কারচুপির অভিযোগ তুলে এ ফলাফল প্রত্যাখান করে পুন:গণননার দাবী করেন ইউপি সদস্য বিদ্যুৎ ভৌমিক, কাঞ্চন পাত্র ও মহিলা সদস্যা শিরিন আক্তার। এছাড়া ৪নং পাইকপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ভজন ভৌমিকও এ মানববন্ধনে অংশ নিয়ে তার কেন্দ্রের ভোট পুন:গণনার দাবী করেন। অন্যতায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। অবশ্য বৃহস্পতিবার তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ দাবী জানিয়েছিলেন। ৫ম ধাপের অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার দেওরগাছ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে নির্বাচনে ফুটবল প্রতীকে বর্তমান সদস্য নৃপেন পাল ৫৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। কিন্তু তার প্রতিন্দ্বন্দ্বি ২ প্রার্থী কাঞ্চন পাত্র পান ৪৯৯ ভোট ও বিদ্যুৎ ভৌমিক পান ৫৩০ ভোট। তারা নির্বাচনের ফলাফল না মেনে ভোট পুনঃ গণনার দাবী জানায়। তাদের সাথে যোগ দেন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা সদস্যা শিরিন আক্তার ও পাইকপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভজন ভৌমিক। এ মানববন্ধনে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেয়। কাঞ্চন পাত্র দাবী করেন, তিনি পেয়েছেন, ৯ শ’র বেশি ভোট। কিন্তু তার এজেন্টকে বের করে দিয়ে ভোট গণনায় কারচুরি করে নৃপেন পাল (ফুটবল) কে বিজয়ী ঘোষনা করা হয়। একই অভিযোগ করেছেন বিদ্যুৎ ভৌমিক ও শিরিন আক্তার। তারা এ কেন্দ্রে পুনরায় ভোট গণনার দাবী জানান। একই দাবী জানান, পাইকপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভজন ভৌমিক। তিনি বলেন, আমাকে কারচুরি করে হারানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com