বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সংবাদ সম্মেলনে জমির মালিকগণ ॥ হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন জমি লীজ দেয়ার অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই মুখ উমদা মিয়া বেইলি ব্রীজ সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন জমি অবৈধভাবে লীজ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গতকাল বুধবার হবিগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জমির মালিকের পক্ষে সৈয়দ লুৎফর রহমান কাউছার ও নানু মিয়া এমন অভিযোগ করেন। এ নিয়ে অভিযোগকারীরা শান্তিভঙ্গের আশংকা করছেন। সংবাদ সম্মেলনে অভিযোগে বলা হয় খোয়াই মুখ উমদা মিয়া বেইলি ব্রীজ সংলগ্ন ৪হাজার ১শ ৭ নং দাগে ৩৬০ বর্গফুট জমির মালিক এস এ রেকর্ড মোতাবেক মালিক অভিযোগকারীগনের আত্মীয় মফিজ মিয়া। উক্ত জমিতে কফি হাউজ বরাদ্দের জন্য পৌর কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিটি নজরে আসলে অভিযোগকারীগণ তৎক্ষনাত হবিগঞ্জ কোর্টে স্বত্ব-৩৬/৯২ নং মামলা দায়ের করেন। ওই মামলায় হবিগঞ্জ পৌরসভার মেয়রকে বিবাদী করা হয়। আদালত কর্তৃক কেন অস্থায়ী নিষেধজ্ঞা প্রদান করা হবে না, মর্মে হবিগঞ্জ পৌরসভার মেয়রকে নোটিশ প্রদান করেন। পৌর কর্তৃপক্ষ নোটিশের জবাবের জন্য গত ২ জুন আদালতে সময় প্রার্থনা করেন। এরই মধ্যে পরদিন ৩ জুন লটারির মাধ্যমে শেখ বানু বিবিকে কফি হাউজ নির্মানের আগেই জমিটি বরাদ্দ প্রদান করেন। সংবাদ সম্মেলনে তারা আরও জানান, পৌরসভার ঠিকাদার বাধার মুখেও নির্মান কাজ শুরু করলে শান্তি শৃংখলা অবনতির আশংকায় পুলিশ আদালতের শুনানির আদেশ না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করে। এদিকে অভিযোগকারীরা এমপি আলহাজ্ব মোঃ আবু জাহির, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com