শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবিদুর রহমানের ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৪০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের কৃতি সন্তান নটরডেম কলেজের সাবেক ইংরেজীর অধ্যাপক ও হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবিদুর রহমান (৭০) ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় তিনি তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। শনিবার সকাল ১১টায় গ্রামের বাড়ীতে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আবিদুর রহমান ১৯৬৭ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে মেধাস্থান অর্জন করেন। পরে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ থেকে ¯œœাতক ও ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করে নটরডেম কলেজে শিক্ষক হিসাবে যোগদান করেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ভাতিজির স্বামী হিসাবে তিনি কিছুদিন মৃদুভাষণ পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন। পরে তিনি এলাকায় এসে রাজনীতিতে যোগদান করেন এবং সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং বাপার সহ-সভাপতি ছিলেন। তার দুই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে বর্তমানে শিক্ষকতা পেশায় জড়িত আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com